Latest Notice

Hazi Jashim Uddin Degree College

Dublia, Pabna Sadar, Pabna.

About Us

Hazi Jashim Uddin Degree College

"হাজী জসীম উদ্দীন ডিগ্রী কলেজ ১৯৮৪ ইং সনে প্রতিষ্ঠিত হয়ে হাঁটি হাঁটি পা পা করে আজ ৩৫ বছরে উপনীত । প্রতিষ্ঠা লগ্ন থেকে দৃঢ় প্রত্যয় নিয়ে পথযাত্রা শুরু করে, এরই মধ্যে এ কলেজটি প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয়ে গ্রাম অঞ্চলের জন্য এক ঝলক আলোকছটা হিসাবে সুখ্যাতি লাভ করছে । শহরের তুলনায় অবহেলিত গ্রামের ছেলে মেয়েদের পড়া লেখার উন্নয়নে যার সৃষ্টি সে আজ সত্যই সার্থকতার দোর গোড়ায়। এ এক গভীর আনন্দ ও আত্ম তৃপ্তির পরম সুখের অনুভূতি । একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে থাকবে কলেজ প্রতিষ্ঠার ইতিহাস। এই ইতিহাসে উঠে এসেছে কলেজ প্রতিষ্ঠার অনেক কথা, অনেক তথ্য । তার পরও বলতে হয় যে প্রতিষ্ঠান আজ অত্র অঞ্চলের উচ্চ শিক্ষা বিস্তারের অহংকার, সে প্রতিষ্ঠান এ পর্যায়ে আসতে যার সবচেয়ে বেশী অবদান তিনি হলেন অত্র অঞ্চলের কৃতি সন্তান, শিক্ষানুরাগী, সর্বপরি আমাদের মধ্যমনি, অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান গভর্নিংবড়ির সভাপতি জনাব আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দীন বিশ্বাস । তাঁর কাছে আমরা এবং এলাকাবাসী চির কৃতজ্ঞ । এ স্মরণিকায় যাঁরা বাণী, শ্রম, মেধা, প্রজ্ঞা এবং লেখা দিয়ে সমৃদ্ধ ও সার্থক করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে অত্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্বনামধন্য প্রভাষক মোঃ মোবারক হোসেনের

অক্লান্ত পরিশ্রম ও তত্ত্বাবধান স্মরণিকাটির প্রকাশ সহজসাধ্য হয়েছে । অতি স্বল্প সময়ে স্মরণিকাটি প্রকাশ করতে গিয়ে ভুল—ত্রুটি হওয়াটাই স্বাভাবিক । এ বিষয়ে সকলের ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশা করছি। উল্লেখ্য, সকলের সহযোগিতা না পেলে আমার এ মহৎ কাজটি করা সম্ভব ছিলো না । তাই আবারো সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সার্বিক মঙ্গল প্রত্যাশা করছি । হাজী জসীম উদ্দীন ডিগ্রী কলেজ দুবলিয়া, পাবনা ।"N